সর্বশেষ সংবাদ :

নগরীর ১৬ ওয়ার্ডে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার: রাসিক খ্রিস্টানপাড়া ও কয়েরদাঁড়া ১৬ নম্বর ওয়ার্ডের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশুরোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ (মহানগর) আসনের ধানের শীষের এমপিপ্রার্থী মিজানুর রহমান মিনুর ভোটের রিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জিয়া পরিষদের রেজাউল করিম ডাবলু, মীর মোহাম্মদ জামিল জেম, যুবনেতা আজিজুল হক, মামুন, মোংলা প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওলানা ঈশা।


প্রকাশিত: December 20, 2025 | সময়: 1:25 am | সুমন শেখ

আরও খবর