, , ।
সংযুক্ত আরব আমিরাতে স্বামীর দ্বিতীয় বিয়ের পরিকল্পনার কথা শুনে তার আঙুল ভেঙে দিয়েছেন স্ত্রী। এ ঘটনায় ২৫ বছরের ওই নারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি ফৌজদারি আদালত। তদন্তে জানা গেছে, ওই দম্পতির নিজেদের মধ্যকার বিবাদ এক পর্যায়ে শারীরিকভাবে আঘাত করার পর্যায়ে রূপ নেয়। ২৪ বছর বয়সী স্বামীর চড় খেয়ে স্ত্রী তার শ্রবণ ক্ষমতার দুই শতাংশের মতো হারিয়েছেন। ওই নারী কর্তৃপক্ষকে জানিয়েছেন, তার স্বামীর অন্য নারীকে বিয়ে করার সিদ্ধান্তে তিনি অবাক হয়ে পড়েন। তাছাড়া তাকে তার প্রাপ্য বৈবাহিক অধিকার দিতে অস্বীকার করার বিষয়টি তাকে বিস্মিত করে তোলে। তার স্বামীর অভিযোগ, তার পুনরায় বিয়ে করার সিদ্ধান্ত তার স্ত্রী মেনে নিতে চায়নি। এ ঘটনায় স্ত্রীর কাছ থেকে লাঞ্ছনা ও অপমানের শিকার হতে হয়েছে তাকে। 