, , ।
অলিউল হক ডলার, নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপি দলীয় প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলামের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নাচোল মধ্যবাজার হাট চাতালে উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মাইনুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম।
এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন,সহ-সভাপতি সফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক নূর কামাল, নাচোল পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান,সাধারণ সম্পাদক দুরুল হুদা,গোমস্তাপুর বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু, ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ, নাচোল উপজেলা স্বেচ্ছাসেবক আহবায়ক হামিদুর রহমান মুকুল সহছাত্রদল, যুবদল, কৃষকদলসহ অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি আলহাজ্ব আমিনুল ইসলাম বলেন,বিএনপি সরকার গঠন করলে এদেশের রাস্তাঘাট শিল্প কলকারখানা স্বাস্থ্য সেবাসহ অভূতপূর্বক উন্নয়ন সাধিত হবে। আমি নির্বাচিত হলে এই অঞ্চলকে কৃষি বান্ধব অঞ্চল হিসাবে গড়ে তুলবো, বেকারদের কর্মসংস্থানের সৃষ্টি করবো, এছাড়া তিন উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলে যুবকদের বিভিন্ন দেশে পাঠানোর চেষ্টা করবো। এই অঞ্চলকে শিল্পাঞ্চল হিসাবে গড়ে তুলবো। আম রক্ষণাবেক্ষণের জন্য হিমাগার নির্মাণ করবো। এছাড়া ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড ও বেকার যুবকদের বেকারত্ব দূরীকরণে ব্যবস্থা গ্রহণ করবো। নারীর ক্ষমতায়নে ও উন্নয়নে কাজ করব।
অলিউল হক /শামি