সর্বশেষ সংবাদ :

র‌্যাবের অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তল ও গুলি উদ্ধার করেছে র‌্যাব। সোমবার রাজশাহী মহানগরীর উপকণ্ঠ কাশিয়াডাঙ্গা থানার গোয়ালপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সকাল ১০টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি এবং পিস্তুলের একটি ম্যাগাজিন পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। এ বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসা করলে তারা তথ্য দিতে পারেননি। পিস্তল ও গুলি জিডিমূলে সংশ্লিষ্ট কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


প্রকাশিত: September 1, 2026 | সময়: 3:27 am | সুমন শেখ

আরও খবর