সর্বশেষ সংবাদ :

জাবিতে ‘টেকসই ভবিষ্যতের জন্য গবেষণা’ বিষয়ক সেমিনার আগামীকাল

জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রিসার্চ ফর এ সাস্টেইনেবল ফিউচার: ইন্সপায়ারিং দ্য নেক্সট জেনারেশন অফ স্কলারস’ শীর্ষক একটি একাডেমিক সেমিনার। ইয়াং রিসার্চার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ওয়াইআরডিপি) এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (জেইউআরএস)-এর যৌথ উদ্যোগে এই সেমিনারটি আয়োজন করা হচ্ছে।

​বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠেয় এই সেমিনারটি বুধবার (১৪ জানুয়ারি) বিকেল ৩টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত।

আয়োজকরা জানান, ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল হাব (আইওজেএইচ) এবং এমার্স (Aemers)-এর সহযোগিতায় আয়োজিত এই সেমিনারটির মূল লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি আগ্রহ তৈরি, চিন্তন দক্ষতার বিকাশ এবং উচ্চশিক্ষার পথ সুগম করা।

​অনুষ্ঠানে বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত থাকবেন, যারা সমসাময়িক সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলায় গবেষণার ভূমিকা এবং বৈশ্বিক স্কলারশিপের সুযোগ নিয়ে আলোচনা করবেন। এছাড়া শিক্ষার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বিদেশে উচ্চশিক্ষা এবং জিআরই (GRE) ও আইইএলটিএস (IELTS)-এর মতো স্ট্যান্ডার্ডাইজড টেস্ট নিয়ে বিশেষ দিকনির্দেশনামূলক সেশন।

সেমিনারটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন অনুষ্ঠানের আয়োজকবৃন্দ।

আলামিন খান/শামি


প্রকাশিত: January 13, 2026 | সময়: 2:13 pm | Daily Sunshine