সর্বশেষ সংবাদ :

রাবি’র বার্ষিক প্রতিবেদন ২০২৩-২৪ প্রকাশ

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বার্ষিক প্রতিবেদন ২০২৩-২০২৪ প্রকাশিত হয়েছে। সোমবার উপাচার্য দপ্তরে বার্ষিক প্রতিবেদন সম্পাদনা পর্ষদের সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের নিকট এই প্রতিবেদন হস্তান্তর করেন।
বার্ষিক প্রতিবেদন গ্রহণ করে উপাচার্য এটি সম্পাদনা ও প্রকাশের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামীতে বার্ষিক প্রতিবেদন আরও তথ্যবহুল করার ইচ্ছার কথাও তিনি উল্লেখ করেন। এসময় উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদারসহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।
এই বার্ষিক প্রতিবেদনে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন ও গবেষণা, প্রকাশনা এবং আনুষঙ্গিক বিষয়ে তথ্য-উপাত্ত স্থান পেয়েছে। ১০ সদস্যবিশিষ্ট একটি সম্পাদনা পর্ষদ প্রতিবেদনটি সম্পাদনা করেছেন। বার্ষিক প্রতিবেদনটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখা যাবে।


প্রকাশিত: October 14, 2025 | সময়: 5:24 am | সুমন শেখ