চাঁদের পক্ষে একাট্টা চারঘাট-বাঘা বিএনপি

মিজানুর রহমান,চারঘাট:

রাজশাহী জেলার ৬টি আসনের মধ্যে ৪টি আসনেই বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও রাস্তা অবরোধের ঘটনা ঘটেই চলছে। এক্ষেত্রে ব্যতিক্রম রাজশাহী সদর আসনে অত্যন্ত জনপ্রিয় বিএনপি নেতা মিজানুর রহমান মিনু ও বর্ষীয়ান বিএনপি নেতা আবু সাইদ চাঁদ। এদের দুইটি আসন ছাড়া বিএনপির হাইকমান্ড এর দৃষ্টি আকর্ষন করে চলছে সংবাদ সম্মেলন। শুধু রাজশাহীর ৪টি আসনেই প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে সীমাবদ্ধ নয়। নাটোরের লালপুর-বাগাতিপাড়া, নওগার ৪ আসন, চাপাইনবাবগঞ্জেও প্রাথমিক মনোনয়ন প্রাপ্তদের বাদ দিয়ে ত্যাগিদের মুল্যায়নের দাবিতে চলছে রেল লাইন অবরোধসহ রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ।

সেই দিক থেকে রাজশাহী-৬ চারঘাট-বাঘা আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদের পক্ষে বিএনপির  তৃনমুলের নেতাকর্মীরা এখন আগের চেয়ে অনেক বেশী ঐক্যবদ্ধ। মনোনয়ন প্রত্যাশিরাও ঐক্যবদ্ধ ভাবে আবু সাইদ চাঁদের পক্ষে মাঠে ময়দানে নেমে ধানের শীষের প্রার্থী আবু সাইদ চাঁদকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলে চইছেন ভোট। প্রতিদিনই বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে সভা সমেবেশে উপস্থিত হয়ে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা আবু সাঈদ প্রশ্নে একত্মতা প্রকাশ করে ভাষন দিচ্ছেন। বিএনপির নেতৃবৃন্দের ঐক্যবদ্ধতায় মুগ্ধ হয়েছেন তৃনমুলের ভোটাররা।

দলীয় সুত্রে জানা যায়, বিএনপি থেকে রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে মনোনয়ন প্রত্যাশি ছিলেন ৭জন।

তারা হলেন ,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদ্যস দেবশিষ রায় মধূ, রমেষ দত্ত, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল,বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি মানিক খান, বিএনপি নেতা বজলুর রহমান, জেলা বিএনপির নেতা গোলাম মোস্তফা মামুন। এদের মধ্যে থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে প্রাথীমক ভাবে দলীয় মনোনয়ন দেয়া হয়। স্বৈরশাসক আওয়ামীলীগের মিথ্যা মামলায় বারবার কারাবরনকারী , নির্যাতিত নেতা আবু সাইদ চাঁদকে মনোনয়ন দেয়ার পর থেকে চারঘাট-বাঘার মনোনয়ন প্রত্যাসিসহ সকল পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার ঘোষনা দেন। তারই ধারাবাহিকতায় চারঘাট-বাঘার প্রতিটি সভা সমাবেশে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আনন্দে ভাসছে চারঘাট-বাঘা উপজেলা।

 

সভা সমাবেশে উপস্থিত হয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী, চারঘাট-বাঘাবাসী হৃদয়ের সম্পন্দন আবু সাইদ চাদ জনতার উদ্দ্যেশে ভাষন দিতে গিয়ে বলছেন, ধানের শীষ ঐক্যবদ্ধ বিএনপির প্রতীক, বিরোধ কিংবা বিভাজনের নয়। বিএনপি বৃহৎ রাজনৈতিক দল, এখানে নেতাকর্মীও ব্যাপক। নির্বাচনী রাজনৈতিক প্রতিযোগিতাও কম নয়। কিন্তু অনেকেই ধানের শীষ পাওয়ার জন্য চেষ্টা করেছেন, তারা কেউ অযোগ্য নন। দল আমাকে নমিনেশন দেওয়ার মানে এই নয় যে, অন্যদের বাদ দিয়ে দিলাম। এমনটা ভাববার সুযোগ নেই। আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল। এ পর্যায়ে দল আমাকে নমিনেশন দিয়ে চারঘাট-বাঘার দায়িত্ব তুলে দিয়েছে। এ দায়িত্ব আমার একা পালন করা সম্ভব নয়। মান অভিমান ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয়ী করতে হবে। স্মরণ রাখতে হবে ধানের শীষ হারলে ফ্যাসিবাদ জিতে যাবে।

এক প্রশ্নের জবাবে আবু সাইদ চাঁদ বলেন, চারঘাট-বাঘাকে মাদক মুক্ত করতে বেকার সমস্যার সমাধান,নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাধ নির্মান, গ্রামীণ সড়ক পাকা করন, ব্রিজ কালভার্টসহ শিক্ষা, চিকিৎসা সেবার উন্নয়ন করে মানবিক চারঘাট-বাঘা গড়ার কাজে আত্মনিয়োগ করবো।

মনোনয়ন প্রত্যাশি জেলা বিএনপির নেতা গোলাম মোস্তফা মামুন বলেন, বিএনপি অনেক বড় একটি রাজনৈতিক দল। মনোনয়ন প্রশ্নে প্রতিযোগীতা থাকবে এটাই স্বাভাবিক। তবে দলীয় ভাবে যাকে মনোনয়ন দিয়েছেন আমরা ধানের শীষে সকলেই ঐক্যবদ্ধ। দল একজন তাগী নেতাকে মুল্যায়ন করেছে। যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিস্ট সরকারের রোষানলে পড়ে কারাগারে থেকে গর্ভধারীনি মা ও প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছেন। যিনি আন্দোলন সংগ্রাম করতে গিয়ে স্বৈরশাসক শেখ হাসিনার মিথ্যা মামলায় কারাবরন করেছেন। যিনি আন্দোলন করতে গিয়ে দেশের ১২ টি জেলায় ৮৫টি মিথ্যা মামলায় কারাগারে গেছেন। দল যাকে মনোনীত করেছে তিনি একজন শুধু ত্যাগী নেতা নয়, তিনি চারঘাট-বাঘার মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন। আবু সাইদ চাঁদ প্রশ্নে চারঘাট-বাঘার সকল পর্যায়ের নেতাকর্মীরা আগের চেয়ে অনেক বেশী ঐক্যবদ্ধ। আমরা সকলেই কাধে কাধ মিলে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে ময়দানে ঐক্যবদ্ধ ভাবে কাজ করছি।

সানশাইন /শামি


প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫ | সময়: ৭:৩৩ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর