বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার :
রাজশাহী মহানগরীর জনবহুল এলাকায় স্বর্ণ ছিনতাই চেষ্টার ঘটনায় সেই ছিনতাইকারী কে আটক করেছে শিরোইল পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা।
ওই শিক্ষার্থীর নাম জান্নাতুল ফেরদৌস প্রীতি। তার বাসা শিরোইল কলোনিতে। তিনি চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম জনির কন্যা।
জানা গেছে রবিবার বেলা ১১.৩০ মিনিটে বাড়ি থেকে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন তিনি। তাকে বহনকারী রিক্সা রেলগেট এলাকায় পৌঁছালে পেছন থেকে লুঙ্গি পরা এক ব্যক্তি ওই শিক্ষার্থীর গলায় টান দিয়ে স্বর্ণের চেইন ছিনতাই করার চেষ্টা করে। পরবর্তীতে চেইন না নিতে পেরে সাথে সাথে সে পালিয়ে যায়।
তবে এ ঘটনার একদিনের ভেতরেই সেই ছিনতায়কারীকে আটক করেছে বোয়ালিয়া থানার অন্তর্গত শিরোইল পুলিশ ফাঁড়ির সদস্যগন ।
ছিনতাই ঘটনার শিকার ওই শিক্ষার্থীর বাবা বিএনপি নেতা মনিরুল ইসলাম জনি জানান, পুলিশের উপর আমার আস্থা ছিল। তারা চেষ্টা করলে অবশ্যই পারবে সে ছিনতাইকারীকে ধরতে।
আজকে বিকেলে জানতে পেরে খুব ভালো লাগছে ছিনতাইকারী আটক হয়েছে।
শিরোইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম রসুল জানান, গতকালকের চেইন ছিনতাই চেষ্টার ঘটনায় আজকে আমরা একজনকে আটক করেছি।
ইতিমধ্য ওসি স্যারকে ঘটনাটি জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ওসি তদন্ত মোবাইলে জানান, ঘটনাটি জানার পর পরই তাৎক্ষণিকভাবে সেখানে পুলিশ পাঠানো হয়।
আমরা শিক্ষার্থীর সাথে কথা বলেছি। এবং সেই সাথে রেলগেট এলাকায় নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে একজনকে সোমবার আটক করা হয়। পরবর্তীতে সে শিক্ষার্থীর সামনে তাকে নিয়ে আসা হলে সে শিক্ষার্থী ছিনতাইকারী কে চিনতে পেরে তাকে শনাক্ত করে।
আটক ছিনতাইকারীর নাম শহিদুল ইসলাম। সে মাদকাসক্ত। তার নামে একাধিক মামলা রয়েছে।