সর্বশেষ সংবাদ :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আরএমপির মতবিনিময় সভা

রকিবুল হাসান রকি,রাজশাহী :

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সকল পক্ষ নিয়ে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোঃ আবু সুফিয়ান। আরএমপি সদর দপ্তরের হেডকোয়ার্টারে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আরএমপির ১২ টি থানায় এবার মোট ১০৩ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। যেকোনো প্রকার গুজব প্রতিরোধে সতর্ক থাকার আহ্বান জানানো হয় এই সভায়।

এ সময় আরএমপি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। স্থায়ী ফোর্স এবং মোবাইল ফোর্স সহ সাইবার টিম, সিআরটি টিম এবং গোয়েন্দা সংস্থা সাদা পোশাকে কাজ করবে। মাঠ পর্যায়ে কাজ করবে সেনাবাহিনী, র্যাব আনসার এবং দমকল বাহিনীর সদস্যরা। কোন দুষ্কৃতিকারী যাতে কোন ষড়যন্ত্র করতে না পারে এজন্য সকল পক্ষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

 

সভায় প্রতিটি মন্ডপে সিকিউরিটি ক্যামেরা এবং নিরাপত্তা প্রহরিসহ স্বেচ্ছাসেবী নিয়োগের পরামর্শ দেয়া হয় পূজা উদযাপন কমিটি গুলোকে। সভায় সকল রাজনৈতিক দলের স্থানীয় প্রতিনিধি এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সুশৃংখল ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন সহায়তার আশ্বাস প্রদান করেন।

সানশাইন /শামি


প্রকাশিত: September 9, 2025 | সময়: 7:04 pm | Daily Sunshine