, , ।
স্টাফ রিপোর্টার.বাঘা :
রাজশাহীর বাঘায় বিকাশ হ্যাকিং ও প্রতারনা মামলায় পাঁচজন-সহ বিভিন্ন মামলায় মোট ৮ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে তিনজনের নামে জি.আর মামলায় ওয়ারেন্ট রয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ। রবিবার(৭ সেপ্টেম্বর) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাঘা থানা পুলিশ রবিবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এই অভিযানে তারা হ্যাকিং ও প্রতারণা মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামি মোঃ মিনারুল ইসলাম(২২), পিতা-মো: জাবেদ আলী, মো: মিজানুর রহমান পলাশ(২৮), পিতা-মো: মামুন আল হক, মো: আনারুল ইসলাম(৩৮), পিতা-মো: রুহুল আমিন, সর্বসাং-হাবাসপুর, মো: পিয়াস ইসলাম(২০), পিতা-মো: তেতুল উদ্দিন, সাং-উত্তর মিলিক বাঘা ও মো: আলামিন ওরফে আল আমিন(২২), পিতা-মো: মজিবর রহমান, সাং-মুর্শীদপুর দ্বয়কে আটক করেন।
এর আগে পুলিশ জি.আর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মো: লালন ওরফে আনারুল ইসলাম(৩৪), পিতা-মৃত-আলীম ওরফে আলী মন্ডল, সাং-কিশোরপুর, বিলপাড়া এবং সি.আর মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী ৭। মো: রাজীব গাজী(২৪), পিতা-মৃত- আ: কাশেম গাজী, সাং-ঝিনা এবং নিয়মিত মামলার অভিযুক্ত আসামী মো: বিদ্যুত প্রামানিক ওরফে গাদি(৪৫), পিতা-আহম্মদ প্রামানিক, সাং-কেশবপুর, সর্বথানা-বাঘা, জেলা-রাজশাহী গণকে আটক করে খানায় নিয়ে আসেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি)আ.ফ.ম আসাদুজ্জামান জানান, ধৃত আসামীদের বিধি মোতাবেক রবিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।