সর্বশেষ সংবাদ :

পুলিশ পরিচয়ে ভায়রার নিকট চাঁদা দাবি, থানায় অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে রাসেল হোসেনের কাছে থেকে চাঁদা দাবি ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে।এ ঘটনায় ভুক্তভোগীর বাবা হোসেন আলী বাদী হয়ে নিয়ামতপুর থানায় অভিযোগ দায়ের করছে।

 

গত শনিবার (০৯ আগস্ট) রাত ৯.১৫ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার মহেশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিয়ামতপুর থানা সূত্রে জানা যায়, গত ০৯ আগস্ট রাতে নিয়ামতপুর থানার এস আই আতিক পরিচয় দিয়ে রাসেল হোসেনের নিকট ০১৭৩৫-৭৮৫৯১৬ এই নাম্বার থেকে মুঠোফোনে যোগাযোগ করা হয়। থানার এসআই আতিক পরিচয় দেওয়া ব্যক্তি বলে তোমার বিরুদ্ধে থানায় একটি জিডি হয়েছে। তুমি থানায় যোগাযোগ করো। নয়তো থানায় যদি তুমি যোগাযোগ না করো তাহলে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। থানায় আসার সময় কিছু হাদিয়া নিয়ে এসো। নয়তো খালি হাতে কোন কাজ হবে বলে মুঠোফোনের লাইন বিচ্ছিন্ন করে দেয়।

 

এরপর রাসেল হোসেনের পিতা হোসেন আলী গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আলোচনা করে নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।

অভিযুক্ত ব্যক্তি বলেন, আমি অভিনয়ের ছলে আমার ভায়রা ভাইকে মুঠোফোনে ফোন দিয়ে এস আই পরিচয়ে কথোপকথন হয়। এখানে কোনো চাঁদা দাবি করা হয় নি। হাদিয়া গ্রহনের কথা বলা হয়েছে।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনি আহমেদ, শাম


প্রকাশিত: August 24, 2025 | সময়: 4:22 pm | Daily Sunshine

আরও খবর