, , ।
নুরুজ্জামান,বাঘা :
রাজশাহীর বাঘা থানা পুলিশ ওয়ারেন্টভূক্ত সাজাপ্রাপ্ত আসামী-সহ বিভিন্ন মামলায় পলাতক আসামী গ্রেফতারে সাফল্য অর্জন করে চলেছে। জেলা পুলিশের মাসিক কল্যান সভায় ইতোমধ্যে পর-পর দুইবার এ থানার ওসি শ্রেষ্টত্বের পুরস্কার পেয়ে প্রথমস্থান অর্জন করেছেন । এর ফলে নতুন করে কাজের প্রতি গতি ফিরেছে থানা পুলিশে। তাঁরা সর্বশেষ শনিবার(৫-জুলাই) রাতে একজন সাজাপ্রাপ্ত সহ মোট তিনজন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছেন ।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, বাংলাদেশ পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ গত কয়েক বছর থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে পুলিশের মাসিক কল্যান সভায় ভালো কাজের স্বীকৃতি পুরস্কার দিয়ে বিভিন্ন থানা ও অফিসারদের মুল্যায়ন করে আসছেন। এদিক থেকে বিভিন্ন সময়ে বাঘা থানা প্রথম স্থান অর্জন করার নজির অনেক। তবে বর্তমান অফিসার ইনচার্জ(ওসি)আ.ফ.ম আসাদুজ্জামান জেলা পুলিশের মাসিক কল্যান সভায় পর-পর দুইমাস প্রথমস্থান অর্জন করায় সকল অফিসারদের মাঝে কাজের গতি বৃদ্ধি পেয়েছে। সেই ধারাবাহিকতায় একের-পর এক চলছে বিশেষ অভিযান ও আসামী আটক।
এ অভিযানে সর্বশেষ গত ০৫/০৭/২৫ ইং তারিখ বাঘা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজন সাজা ওয়ারেন্ট ভূক্ত পলাতক আসামী-সহ আরো দু’জন নিয়মিত মামলার পলাতক আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে এসছেন। এরা হলো- বাঘা উপজেলার মোঃ তোতা মিয়া, পিতা- মৃত তোহা প্রাং, গোকুলপুর (সাজা ওয়ারেন্টভুক্ত), মোঃ ইব্রাহিম ইসলাম (২০), পিতা- মোঃ ইদ্রিশ সরদার, ও মোঃ ইদ্রিস সরদার (৫০), পিতা- মৃত নবীর সরদার, উভয়ই সাং- মালিয়ানদহ।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, আমরা সাধ্যমত দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছি। অপরাধীদের গ্রেফতার করা আমাদের নৈতিক দায়িত্ব ও সরকারি নির্দেশনা। তবে পর-পর দুইবার শ্রেষ্টত্বের পুরস্কার পাওয়ার বিষয়ে সকল কৃতিত্ব তিনি বাঘা থানার সকল কর্মকর্তা ও সদস্যদের বলে অভিমত ব্যক্ত করেছেন।
নুরুজ্জামান /শামি