ফখরুলের সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ, আলোচনায় ভোটও

সানশাইন ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডার হাইকমিশনার অজিত সিং।
রোববার বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদও উপস্থিত ছিলেন। সাক্ষাতের পরে আমীর খসরু সাংবাদিকদের বলেন, ‘‘আমাদের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার বিষয়বস্তুর মধ্যে স্বাভাবিকভাবে ফেব্রুয়ারি নির্বাচন, নির্বাচনে সরকারের প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি, বিএনপির প্রস্তুতি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে।”
‘‘ আগামী দিনে বাংলাদেশ-কানাডা-সম্পর্ক কি হবে তা নিয়ে আলোচনা হয়েছে। যদি জনগণ বিএনপিকে সুযোগ দেয় তাহলে কানাডার সাথে কোথায় কোথায় কাজ করার সুযোগ থাকবে তা নিয়ে আলোচনা হয়েছে।” কৃষি,আইটি সেক্টার, স্বাস্থ্য ও শিক্ষা খাতে কানাডার সহযোগিতা বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে বলে জান্ন তিনি।


প্রকাশিত: জুলাই ১, ২০২৫ | সময়: ৪:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ