সর্বশেষ সংবাদ :

চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে চায়না ও দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

চাটমোহর প্রতিনিধি: পাবনার চাটমোহরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলার নিমাইচড়া, ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন বিলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
জানা গেছে, নিমাইচড়া, ছাইকোলা ও হরিপুর ইউনিয়নের বিভিন্ন বিলে অভিযান চালিয়ে ৪’শ পিচ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ লক্ষাধিক টাকা। পরে জব্দকৃত জাল ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী বিলে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল মতিন, পল্লি সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার খলিলুর রহমানক সহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে ১৬ লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।


প্রকাশিত: July 1, 2025 | সময়: 4:12 am | সুমন শেখ

আরও খবর