সর্বশেষ সংবাদ :

বিএনপির সকল নির্দেশ মেনে চলতে হবে: অ্যাড. মোহাম্মদ আলী

টাঙ্গাইল প্রতিনিধি: দলীয় সকল নির্দেশনা মেনে চলে দেশ ও জনগণের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহন করতে হবে বিএনপির সকল নেতা ও কর্মীদের। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীর বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নিবে বিএনপি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মোহাম্মদ আলী।
তিনি শনিবার বিকেলে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কেন্দুয়া বাজারে মোহাম্মদ আলীর বীরতারা ইউনিয়ন বিএনপির কর্মী সমর্থকদের আয়োজনে মোহাম্মদ আলীর বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এসময় তিনি আরোও বলেন, (মধুপুর-ধনবাড়ী) টাঙ্গাইল-১ আসনের জন সাধারণ স্থানীয় মানুষকে বিএনপির এমপি বানাতে চায়। বিগত সময়ে নানা জেল, জুলুম-অত্যাচার সহ নানা মামলার আসামী হয়ে জনসাধারণের পাশে থেকেছি। তাই দলীয় ভাবে আমাকে মনোনয়ন দেয়া হলে আমি এমপি হয়ে মধুপুর ধনবাড়ী বাসীর সকল সময়ে নানা উন্নয়নে পাশে থাকব ইনশাআল্লাহ। সেই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সকল নির্দেশনা নেতা ও কর্মীদের মেনে চলার আহবান জানান।
সভায় আরোও বক্তব্য দেন, মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জয়নাল আবেদীন বাবলু, মধুপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, বিএনপি নেতা শিল্পপতি আনোয়ার হোসেন, অধ্যক্ষ আব্দুল আজিজ, প্রফেসর রেজাউল হক, আইন উদ্দিন, বীরতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফ হোসেন বিএসসি ও পিয়ারা বেগম সহ অন্যরা।
কর্মী সভায় ধনবাড়ী ও মধুপুর উপজেলার বিভিন্ন এলাকার অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: September 22, 2025 | সময়: 2:50 am | সুমন শেখ

আরও খবর