পুঠিয়ায় মহাসড়কে পুলিশ পরিচয় দিয়ে ছিনতাই

 

ইমাম হোসেন, ডিজিটাল-

রাজশাহীর পুঠিয়া উপজেলা ঝলমলিয়া কলা হাটা ঢাকা-রাজশাহী মহাসড়কে পুলিশ পরিচয়ে ভুটভুটি গাড়ি থামিয়ে ৯১ হাজার ৫০০ টাকা ছিনতাই হয়েছে বলে জানা যায়। শ

 

নিবার (২৮-০৬-২০২৫) রাত সাড়ে আটটার সময় ঝলমলিয়া কলা হাটা ছিনতাইয়ের ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যক্তির হাসান আলী (২৫) পিতা নেকবর আলী গ্রাম বরগা পাড়া উপজেলা নিয়ামত পুর জেলা নওগাঁ।

ভুক্তভোগী হাসান বলেন, আমরা খড় নিয়ে গিয়েছিলাম পাবনা চাটমোহর ওই খড় বিক্রি করে রাজশাহী হয়ে নওগাঁ যাওয়ার পথে ঝলমলিয়া কলা হাটা পুলিশ ফাড়ির সামনে চারজন আমাদের পুলিশ পরিচয় পথ অবরোধ করলে আমাদের গাড়ি থেমে যায়। পরে আমাকে মেরে ৯১ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। আমি বাধা দিতে গেলে আমাকে হাতে থাকা শক্ত একটি কি যেন দিয়ে আঘাত করে। আমি চিৎকার চেঁচামেচি শুরু করলে পথের মানুষজন আমার দিকে এগিয়ে আসে তারা তখন পালিয়ে যায় এবং স্থানীয় অনেকেই ছিনতাই কারীদের মধ্যেকার একজনকে সনাক্ত করেছে বলে আমি শুনি। আমি এই পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহণ করছি। এবং আমি একটু সুস্থ হলেই থানায় একটি অভিযোগ করব।

 

এ বিষয়ে পুঠিয়া থানার (ওসি) কবির হোসেন জানান, ঝলমলিয়া কলা হাটের পাশে ছিনতাই এর বিষয়ে থানায় একটা অভিযোগ হয়েছে। আমরা আইনত ব্যবস্থা গ্রহণ করব।

ইমাম/শামি


প্রকাশিত: জুন ২৯, ২০২৫ | সময়: ৮:৪১ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর