বাঘায় দুই মাদক ব্যবসায়ীসহ চারজন আটক

স্টাফ রিপোর্টার, বাঘা: রাজশাহীর বাঘায় দুই মাদক ব্যবসায়-সহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তাররা হলো-চকছাতারী গ্রামের মৃত নফির উদ্দিনের ছেলে জামাল উদ্দিনর (৫০) ও মজিবর রহমানের ছেলে আলামিন ইসলাম (২৬)। ওয়ারেন্টভূক্ত আসামী কেশবপুর গ্রামের আবদুল মালেক শেখের ছেলে সাকিবুর রহমান শেখ (৪৫) ও আড়ানী জোতরঘু দশানীপাড়া গ্রামের মৃত হারান চন্দ্র হালদারের ছেলে সুজিত হালদার (৪২)।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আ.ফ.ম আসাদুজ্জামান বলেন, বুধবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীসহ ৪ জনকে আটক করেছে। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশিত: জুন ২১, ২০২৫ | সময়: ৪:২৪ পূর্বাহ্ণ | সুমন শেখ