সর্বশেষ সংবাদ :

শায়খ আব্দুস সামাদ সালাফীর ইন্তেকাল

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আহলেহাদীস জামা’আত’-এর আমীর শায়খ আব্দুস সামাদ সালাফী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী…রাজেউন)। বুধবার সন্ধ্যা ৬টায় ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের নওদাপাড়া আমচত্বর শাখায় আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত নানা জটিলতায় তিনি ইন্তেকাল করেন।
মরহুম শায়খ আব্দুস সামাদ সালাফীর প্রথম জানাজার সালাত পবা ডাঙ্গীপাড়া আল জামিয়াহ সালাফিয়ায় সকাল ৮ টায়, দ্বিতীয় জানাজার সালাত নওদাপাড়ার আল মারকাজুল ইসলামী আস-সালাফীতে সকাল ১১টা এবং তৃতীয় জানাজার সালাত গোদাগাড়ী উপজেলা সারাংপুর দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে।
উল্লেখ, উপমহাদেশের প্রখ্যাত আলেম, বহু আলেমের উস্তাদ, শত শত মসজিদ ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, প্রবীণ সংগঠক, কারাবরণকারী আহলেহাদীস কওমের নেতা, আল-মারকাযুল ইসলামি আস-সালাফী (রাজশাহী)-এর প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল ছিলেন।
এদিকে বাংলাদেশ আহলেহাদীস জামা’আত’-এর পক্ষ থেকে জানান “বিশ্ব মুসলিম উম্মাহ আজ এক প্রথিতযশা আলেম ও দূরদর্শী নেতাকে হারালো। পাহাড়সম ব্যাক্তিত্ব, নীতিতে অটল ও অবিচল একজন দ্বীনের একনিষ্ঠ খাদেম যার নীতি ও ত্যাগ এ উম্মাহর পথ প্রদর্শক ও উজ্জীবনি শক্তি হিসেবে জাতিকে অনুপ্রাণিত করবে। তিনি জাতির দূর্দিনে উম্মাহর কান্ডারী হিসেবে রেখেছেন এক অনুসরণীয় দৃষ্টান্ত। দক্ষিণ এশিয়া তথা আহলেহাদীস কওম হারালো একজন অভিভাবক, যাঁর জীবনভর খেদমত ও ত্যাগ এই কওমের পথপ্রদর্শক হয়ে থাকবে। তাঁর শূন্যতা সহজে পূরণযোগ্য নয়। আমরা তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, তিনি যেন শায়খের সকল দ্বীনি খেদমত কবুল করে, তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন।”


প্রকাশিত: June 19, 2025 | সময়: 4:10 am | সুমন শেখ