, , ।
স্টাফ রিপোর্টার, বাগমারা: বাগমারার ঝিকরা এলাকায় অবৈধ ভাবে পুকুর খনন বন্ধ ও খননকৃত মাটি অবৈধ ভাবে অপসারনের জন্য রাস্তা নির্মাণ বন্ধের জন্য বাগমারা উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করা হয়েছে। ঝিকরা গ্রামের শাহার আলী সরদারের ছেলে জিয়াউর রহমান সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের নিকট এই আবেদন দালিখ করেন।
আবেদনে জিয়াউর রহমান অভিযোগ করে বলেন, ঝিকরা গ্রামের লুসুর ছেলে আব্দুল জলিল ২২৭ নং ঝিকরা মৌজার সরকারি পুকুরের পাশে অবৈধ ভাবে পুকুর খনন ও কাকড়া গাড়ি দিয়ে মাটি অপসারনের জন্য রাস্তা তৈরি এবং সরকারি খাস পুকুরের সাথে নিজস্ব পুকুর সংযোগ করে একত্রিত করার কার্যক্রম শুরু করেছে। যা সরকারি নীতিমালার পরিপস্থি। আব্দুল জলিলের এহেন কাজে গ্রামের সচেতন জনসাধারন বাঁধা প্রধান করলে তাদেরকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান অব্যাহত রেখেছে।
এছাড়া আব্দুল জলিল ওই অবৈধ ভাবে খননকৃত পুকুরের মাটি অপসারণের জন্য বেআইনী ভাবে একটি রাস্তা নির্মাণ করেছে। ভুক্তভোগি গ্রামবাসীরা জানান, আব্দুল জলিল সম্পূর্ণ স্বেচ্ছাচারি ভাবে অবৈধ রাস্তা নির্মাণ করে পুকুর খননের মাটি পাশ্ববর্তী ইটভাটায় নিয়ে যাওয়ার ফাঁয়তারা শুরু করেছে। এভাবে মাটি পরিবহন করা হলে গ্রামের অন্য রাস্তাগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়বে। তাই গ্রামের আপামর জনসাধারনের চলাচলের স্বার্থে এভাবে রাস্তা নির্মাণ ও অবৈধ পুকুর খনন বন্ধের জন্য প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করা হয়।