, , ।
তছলিম উদ্দীন, সাপাহার: বর্ষা নামতে না নামতেই সাপাহার উপজেরার গ্রামীন জনপদের একটি কাঁচা রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে, বর্ণনাতিথ কষ্টের মধ্যে ওই রাস্তা দিয়েই জনগন চলাচল করছে। সামান্য বৃষ্টিতেই একেবারে চলাচলের অযোগ্য হয়ে যায় নওগাঁর সাপাহার উপজলোর ফজলিাপুর-কামাশপুর প্রায় ৪ কিলোমিটার এই কাঁচা রাস্তাটি। কয়দনিরে টানা র্বষণরে ফলে রাস্তার বশেরিভাগই এখন বড় বড় খানা-খন্দক ও ড্রেনে পরিণত হয়ে গেছে। যার ফলে রাস্তাটি এখন চলাচলে পুরোপুরি অনুপযোগী হয়ে পড়েছে।
সম্প্রতি ওই এলাকাবাসী রাস্তাটি সংস্করের জন্য সাপাহার উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি আবেদন দাখিল করলে ইউএনও মহোদয় তাদের সাফ জানিয়ে দেন যে, এতবড় রাস্তা সংস্কারে বর্তমানে তার কোন ফান্ডে অর্থ বরাদ্দ নেই।
নির্বাহী অফিস থেকে ফিরে গিয়ে ওই গ্রামালেকার জনগণ নিজ নিজ তহবিল হতে ফান্ড তৈরী করে নিজ অর্থায়নে রাস্তাটি মেরামতের কাজ শুরু করেছেন। শুক্রবার সরেজমিনে ওই এলাকায় গিয়ে রাস্তা মেরামতের কাজ করতে দেখা গেছে।
গ্রামবাসীরা জানান, নিরুপায় হয়ে আমরা গ্রামবাসী চাঁদা ভাঙ্গন করে অর্থ সংগ্রহ করে প্রতি ঘন্টা ১ হাজার ৫শ’ টাকার চুক্তিতে এসকেভেটর মেশিন দিয়ে রাস্তার উভয় পার্শ্ব থেকে কিছু কিছু মাটি তুলে কোন রকমে রাস্তাটি চলাচলের উপযোগী করে তোলা হচ্ছে। তবে আমরা জানি আবার প্রবল বর্ষণ শুরু হলে আবারো রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে।
স্থানীয়দের অভিযোগ, উপজেলার গোয়ালা ইউনিয়নের সবেেচয় অবহেলিত রাস্তা এটি তাদের দাবী, বিএনপি-জামায়াত অধ্যুষতি এলাকা হওয়ায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা অতীতে কোন গুরুত্ব দেয়নি এই রাস্তার প্রতি। ফলে দীর্ঘদিন ধরে প্রতিবছর বর্ষা মৌসুমে হাজারো কষ্টের মধ্য দিয়ে জনগণ চলাচল করে আসছেন এই রাস্তায়। এমনকি ওই রাস্তা দিয়ে কাঁধে করে রোগী বহন করতে দু’একজন রোগীর মৃত্যু রাস্তায় হয়েছে আবার অনেক সময় গর্ভবতী মাকে ডেলিভেরি করার জন্য খাটে করে বহন করতে রাস্তায় আইলের মধ্যেই ডেলিভেরি হয়ে গেছে।
আদলপুর, ফজিলাপুর, কামাশপুর নতুনপাড়া, উপরপাড়া, তলাপাড়া, কামার পাড়া, ঢেড়পাড়া, মোন্নাপাড়া সহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ এই পথে চলাচল করে থাকে। এই রাস্তার পার্শ্বে ২টি সরকারী প্রাথমিক বিদ্যালয় একটি মাদ্রাসা রয়েছে।
এলাকাবাসী তাদের দুঃখ কষ্ট কমাতে অনতি বিলম্বে জনগুরুত্বপূর্র্ণ গ্রামীণ এই রাস্তাটি মেরামত সহ পাকাকরণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।