বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার, তানোর:
রাজশাহীর তানোরে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে রিয়াদ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে উপজেলার সরনজাই ইউনিয়নের কাশারদীঘি এলাকায় সড়কের পাশে এ ঘটনা ঘটে। তানোর পৌর এলাকার কালিগঞ্জ আয়তন বর্ষ গ্রামের মামুনের পুত্র রিয়াদ।
জানা গেছে, দুপুরে উপজেলার কালিগঞ্জ-সরনজাই সড়কের কাশারদীঘি এলাকায় ওই কিশোর সড়কের পাশের জাম গাছে জাম পাড়তে গাছে ওঠে। জাম পাড়তে গিয়ে সে গাছ থেকে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা বেগতিক দেখে চিকিৎসক তাকে (রিয়াদ) রাজশাহীতে রেফার্ড করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে নেয়ার পথে রিয়াদের মৃত্যু হয়।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, গাছ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যুর বিষয়টি শুনেছি।