সর্বশেষ সংবাদ :

রাজশাহী হতে পণ্য রপ্তানিতে সহযোগিতা করা হবে : মাইকেল মিলার

স্টাফ রিপোর্টার: চেম্বার বোর্ড রুমে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন এর ‘রাস্ট্রদুত’ ও নেদারল্যান্ডস এর সম্মানিত ‘চার্জ ডি অ্যাফেয়ার্স’ ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২৪-২০২৬ দ্বি-বার্ষিক মেয়াদে পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদুত মাইকেল মিলার।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন আন্দ্রে কারস্টেনস, চার্জ ডি অ্যাফেয়ার্স, নেদারল্যান্ডস। সভাপতিত্ব করেন মাসুদুর রহমান রিংকু, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাাস্ট্রি, রাজশাহী। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহ-সভাপতি সুলতান মাহমুদ সুমন। সঞ্চালনা করেন ড. অক্ষয় কুমার সরকার, সদস্য, আরসিসিআই, রাজশাহী।
উক্ত আলোচনা সভার শুরুতে রাজশাহী শহরের উপর একটি সংক্ষিপ্ত ভিডিও চিত্র উপস্থাপনের মাধ্যমে আগত অতিথিবৃন্দের নিকট রাজশাহী শহর সম্পর্কে একটি ধারণা প্রদান করা হয়। পরবর্তীতে রপ্তানিযোগ্য রাজশাহীর বিখ্যাত শিল্পপণ্যগুলি নিয়ে আগত বিদেশি রাষ্ট্রদূতদের সামনে তুলে ধরেন রাজশাহী চেম্বারের প্রতিনিধিবৃন্দ।
এক্ষেত্রে প্রথমে এ অঞ্চলের ঐহিহ্যবাহী পাটের অগ্রগতি ও বিস্তর সম্ভাবনা নিয়ে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন প্রদান করেন নাসরিন আকতার (মিলা, সদস্য আরসিসিআই, রাজশাহী), রাজশাহীর মিঠা পানির মাছ ও অন্যান্য মাছ রপ্তানির বিষয়ে ভিজ্যুয়াল প্রেজেন্টেশন প্রদান করেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক, খায়রুল বাশার, পর্যটন শিল্প বিষয়ে তুলে ধরেন এস.এম সালিম, সদস্য, আরসিসিআই, আমসহ অন্যান্য সুস্বাদু ফল রপ্তানির পর্যাপ্ত সম্ভাবনা নিয়ে প্রেজেন্টেশন প্রদান করেন করেন শাহনাজ সুলতানা, সদস্য. আরসিসিআই, রাজশাহী, হস্ত শিল্পের বিষয়ে জনাব আফরোজা আজিজ (মুন্নি), সদস্য, আরসিসিআই, রাজশাহীর সিল্ক বিষয়ে বিস্তারিত তুলে ধরেন সাজ্জাদ আলী, পরিচালক, আরসিসিআই।
এ সময় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদুত মাইকেল মিলার বলেন, তিনি বাংলাদেশের বেশ কিছু চেম্বারে ভিজিট করেছেন কিন্তু কোথাও এতটা অর্গানাইজডভাবে মিটিং হতে দেখেন নি যা তাঁকে ভিশন মুগ্ধ করেছে। তিনি আরও বলেন, তিনি রাজশাহী হতে পণ্য রপ্তানির ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন চেম্বার অব কমার্সের সাথে রাজশাহী চেম্বারের যোগযোগ স্থাপনে সহযোগীতা করবেন। এর পাশাপাশি দুটি পক্ষের মধ্যে ব্যবসায়ীক সম্পর্ক যাতে আরও শক্তিশালী হয় সেজন্য সব ধরনের সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
সভাপতির বক্তব্যে জনাব মাসুদুর রহমান রিংকু বলেন, এই বৈঠকটি রাজশাহী, ইউরোপীয় ইউনিয়ন এবং নেদারল্যান্ডসের মধ্যে শক্তিশালী বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলার উপায় নিয়ে আলোচনা করার একটি চমৎকার সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, মান্যবরগণ, আপনাদের মতামত এবং পরামর্শ ভবিষ্যৎ সহযোগিতার জন্য আমাদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেছে। আসুন, আমরা একসাথে কাজ করি, যা আমাদের উন্নয়ন এবং সফলতার নতুন সুযোগ তৈরি করবে। সিল্ক বিষয়ক আলোচনার প্রেক্ষিতে সভা শেষে রাষ্ট্রদূতগণ রাজশাহী সপুরা সিল্ক ফ্যাক্টরি পরিদর্শন করেন এবং সেখানে সিল্ক পণ্য উৎপাদনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি স্তর ঘুরে ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন বাবু, পরিচালকবৃন্দ রিয়াজ আহমেদ খান, হারুন উর রশীদ, মোঃ আব্দুল গাফফার, সাজ্জাদ আলী, খায়রুল বাশার, সাইফুল ইসলাম (হীরক), রহুল আমিন, এ জে এম জান্নাতুল ইসলাম ও প্রমুখ ব্যক্তিবর্গ।


প্রকাশিত: May 29, 2025 | সময়: 4:21 am | সুমন শেখ