সর্বশেষ সংবাদ :

জয়পুরহাট জেলা পরিষদের ১৫দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সমাপ্ত

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে এডিপির অর্থায়নে ১৫ দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ২টায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানসহ অনেকেই। সমাপনী অনুষ্টানে ২০ জন অংশগ্রহনকারীকে সনদপত্র ও অংশগ্রহনকারীদের মাঝে শ্রেষ্ঠ ৩ জনকে পুরস্কার প্রদান করা হয়।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান জানান, আউটসোর্সিং এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা উপার্জনের জন্য জেলার মধ্যে বাছাই করে ২০ জন শিক্ষার্থীকে ১৫ দিনের ফ্রিল্যান্সিং ট্রেনিং প্রদান করা হয়। এই ট্রেনিং থেকে শিক্ষা নিয়ে তারা দেশের জন্য কাজ করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে।


প্রকাশিত: May 15, 2025 | সময়: 4:08 am | সুমন শেখ

আরও খবর