সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় র‌্যাবের অভিযানে চুরি ছিনতাইয়ের বিপুল মালামাল উদ্ধার

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর অভিযানে বিভিন্ন সময়ে চুরি ছিনতাই হওয়া বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়েছে। শনিবার ২২ আগস্ট সন্ধ্যার আগে উপজেলার ধোপাপাড়া মোহনপুর গ্রামে চিহ্নিত অপরাধী আব্দুল আজিজের ছেলে মিজানুরের বাসায় অভিযান চালিয়ে নানান রকম জিনিসপত্র জব্দ করা হয়েছে। পরে ধোপাপাড়া বাজারের মিঠুন নামের এক ব্যক্তির মুদি দোকানে অভিযান পরিচালনা করে ৩৯৯ লিটার (বোতল) সয়াবিন ভোজ্য তেল ও আয়ুর্বেদিক যৌন ওষুধ ৪ শত ৯৮টি বোতল জব্দ করা হয়। ওই ঘটনায় র‌্যাব জিজ্ঞাসাবাদের জন্য মিজানুর ও মিঠুন তাদের দুজনকে নিয়ে যায়। চুরি ও ছিনতাইয়ের একাধিক মামলা গ্রেফতার হয়েছিলেন মিজানুর।
এছাড়াও র‌্যাবের অভিযানে মিজানুরের বাসা হতে উদ্ধার করা হয় চিন্তায় ব্যবহৃত নানান ধরনের সরঞ্জাম, কীটনাশক ঔষধ, মানুষের শরীরে ব্যবহারের জন্য দামি ইনজেকশন ও নানান রকম ফার্মাসিটিক্যাল ঔষধ। এছাড়াও আরো নানান রকম জিনিসপাতি উদ্ধার করে র‌্যাব। র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, আগামীকাল প্রেস রিলিজ এর মাধ্যমে আরব বিস্তারিত জানানো হবে।


প্রকাশিত: August 23, 2026 | সময়: 5:31 am | সুমন শেখ