বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ৭৮ বছর বয়সী সালেহা বেওয়া নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১২ মে) সকাল ১০টার দিকে নগরের মহিষবাথান রেলক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সালেহা হড়গ্রাম পূর্বপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়সাল বিন আহসান জানান, সালেহা বেওয়া রেলের জমিতে বসবাস করতেন এবং বয়সজনিত কারণে তার কানে কম শোনা ছিল। ঘটনার সময় তিনি রেললাইনের পাশেই বসে ছিলেন। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঈশ্বরদীগামী একটি মেইল লোকাল ট্রেন যাওয়ার সময় ট্রেনের হুইশেল শোনা সত্ত্বেও সালেহা তা শুনতে পাননি। ট্রেন তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ওসি আরও জানান, নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।