সর্বশেষ সংবাদ :

ভোলাহাটে নবনির্বাচিত এমপি মিজানুরের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার, ভোলাহাট: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নবনির্বাচিত জামায়াতের এমপি ড. মিজানুর রহমান স্থানীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার জনগণের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন।
শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার প্রবেশ দ্বার দলদলী ক্লাববাজার থেকে শুরু করে ঘাইবাড়ী, পীরগাছী, বারইপাড়া, দলদলী কাউন্সিল মোড়, মুশরীভূজা বাজার, আলী মোড়, আদাতলা বাজার, ময়ামারী মোড়, বৃহত্তর পোল্লাডাংগা, মেডিকেল মোড়, বৃহত্তর বজরাটেক সহ উপজেলার বিভিন্ন এলাকায় স্বশরীরে উপস্থিত হয়ে সকল স্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁকে ভোট দিয়ে বিজয়ী করায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।


প্রকাশিত: February 15, 2026 | সময়: 4:51 am | সুমন শেখ