সর্বশেষ সংবাদ :

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার ধানের বীজ বিতরণ

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার বেলা দশটায় উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম, কৃষক আলাউদ্দিন পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, জুবাইদা আবেদিন, মিঠুন চন্দ্র দেবনাথ উপকারভোগী কৃষকরা।
উল¬খ্য, ২০২৪-২৫ অর্থ বছরের খরিফ-১ মৌসুমে আউশ (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৬০০০ জন কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হয়।


প্রকাশিত: April 29, 2025 | সময়: 4:20 am | সুমন শেখ