, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানায় যুব বিভাগের উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ঈদ মিলন মেলা ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে চারটায় রাজশাহী কোট এলাকার একটি রেস্তোরায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিয়াডাঙ্গা থানা যুব বিভাগের সভাপতি হাসানুজ্জামান হাসান এবং সঞ্চালনা করেন ইসমাইল হাবিব।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, রাজশাহী মহানগরীর সহ-সেক্রেটারি হাফেজ মোহাম্মদ খাইরুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, রাজশাহী মহানগরীর প্রকাশনা সম্পাদক অধ্যক্ষ সিরাজুল ইসলাম এবং কাশিয়াডাঙ্গা থানা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরিদ উদ্দিন আত্তার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাশিয়াডাঙ্গা থানা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাসিবুল আলম পরাগ এবং যুব বিভাগের কাশিয়াডাঙ্গা থানার প্রচার সম্পাদক লোকমান আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি যুবসমাজকে নৈতিকতা, আদর্শ ও দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।