ভোট কেন্দ্রভিত্তিক বেইজ এরিয়া গঠনে এখনই কাজ শুরু করুন: অধ্যাপক রফিকুল ইসলাম

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর:

“আগামী জাতীয় ও স্থানীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে কেন্দ্র পরিচালক ও পোলিং এজেন্টদের ভূমিকা অনেক বড়। এজন্য এখন থেকেই ভোট কেন্দ্রভিত্তিক ইউনিট শক্তিশালী করতে হবে এবং বেইজ এরিয়া গঠনে কাজ করে যেতে হবে।”

 

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে রাজশাহীর দুর্গাপুর পৌর সদরের শালঘরিয়াস্থ নিগার মঞ্জিলে জামায়াতে ইসলামী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন প্রধান অতিথি জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম।

 

তিনি বলেন, “একটি সফল নির্বাচন ব্যবস্থাপনায় সংগঠনের দায়িত্বশীলদের দক্ষতা, প্রস্তুতি এবং তৃণমূলের সংগঠনগত মজবুতি অত্যন্ত প্রয়োজন।”

 

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম মুর্তজা, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে মনোনীত প্রার্থী মু. নুরুজ্জামান লিটন।

 

এছাড়া উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মিনহাজুল ইসলাম, আইবিডাব্লিউএফ জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ ড. আব্দুর রহিম প্রমুখ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন। কর্মশালায় উপজেলার ৭২টি ভোট কেন্দ্রের ১৪৪ জন কেন্দ্র পরিচালক ও প্রধান পোলিং এজেন্ট অংশগ্রহণ করেন।

সানশাইন /রবি/শামি


প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২৫ | সময়: ১০:০৪ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর