বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
স্পোর্টস ডেস্ক: বাংলাদেশে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরু হতে যাচ্ছে চলতি মাসে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
এই সিরিজে ইনজুরির কারণে অংশ নিতে পারছেন না তাসকিন আহমেদ। বিসিবির চিকিৎসক ড. দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, তাসকিন তার বাম অ্যাকিলিস টেন্ডনের সমস্যায় পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। তাই সিরিজে তার খেলা সম্ভব নয়। তাসকিনের না থাকায় প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। তিনি ছাড়াও দলে আছেন নাহিদ রানা, খালেদ আহমেদ এবং হাসান মাহমুদের মতো পেসাররা।
পিএসএল খেলার জন্য লিটন দাসকে ছাড়পত্র দেওয়ায় তিনি এই সিরিজে খেলতে পারবেন না। তার বদলে উইকেটকিপার ব্যাটার হিসেবে দলে আছেন জাকের আলি অনিক ও মাহিদুল ইসলাম অঙ্কন। চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফর মিস করা মুশফিকুর রহিম দলে ফিরেছেন। জিম্বাবুয়ে ১৫ এপ্রিল বাংলাদেশে পৌঁছাবে এবং ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
প্রথম টেস্টের জন্য ঘোষিত দলের সদস্যরা হলেন: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিম হাসান সাকিব, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।