খালেদা জিয়ার রোগমুক্তি ও ব্যারিস্টার আমিনুল হকের রুহের মাগফেরাত কামনায় গোদাগাড়ীতে বিএনপির ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার,গোদাগাড়ীঃ

 

সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সাবেক মন্ত্রী মরহুম ব্যারিস্টার আমিনুল হকের রুহের মাগফেরাত কামনা করে শনিবার বিকেলে গোদাগাড়ী মহিলা ডিগ্রি কলেজ মাঠে গোদাগাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

 

 

২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি হাসিবুর রহমানের সঞ্চালনায়,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মজিবুর রহমান গোদাগাড়ী পৌর বিএনপির সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুস সালাম শাওয়াল গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি,বিশেষ অতিথি ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

 

 

অন্তবর্তী সরকারকে উদ্দেশ করে প্রধান অতিথি শাওয়াল বলেন, আওয়ামী স্বৈরাচারের পতনের পর অন্তর্বতী সরকারের প্রতি দেশের মানুষ আস্থা রেখেছেএকটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য। তাই দ্রুত সময়ে একটি নির্বাচনের ব্যবস্থা করুন। নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই সব রাষ্ট্রীয় কাঠামো সংষ্কার করবে।

 

 

তিনি আরো বলেন,ষড়যন্ত্রকারীদের রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। আগামীতে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার লক্ষে ও দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করার লক্ষে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এস এম বাবু সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি ও পৌর বিএনপি কৃষক দল নেতা আব্দুল হান্নান, তাইজুর রহমান সেলি সহ-সভাপতি উপজেলা বিএনপি, নুরুদ্দিন বাবু সদস্য সচিব উপজেলা যুবদল,যুবদল নেতা জুয়েল, নূরে আলম,ছাত্রদল নেতা তহিদুল, রানা, রুবেল প্রমুখ।

সানশাইন /সাইফুল/শামি


প্রকাশিত: মার্চ ২২, ২০২৫ | সময়: ৭:৫৩ অপরাহ্ণ | Daily Sunshine

আরও খবর