রাজশাহীতে বিভিন্ন সংগঠনের দোয়া ও ইফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর ও আশেপাশের জেলা ও উপজেলাতে বিভিন্ন সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) রাজশাহী জেলার ভিন্ন ভিন্ন স্থানে বিভিন্ন সংগঠনের আয়োজনে এসব দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পবা কাটাখালীতে জামায়াতে ইসলামী: রাজশাহীর পবার কাটাখালী থানা এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ‘উত্তম চরিত্র গঠনে পবিত্র মাহে রমযানের গুরুত্ব’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কাটাখালী থানা জামায়াতের আমীর মো. জালাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দীন সরকার। উপস্থিত ছিলেন কাটাখালী থানা বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দেলওয়ার হোসেন স্মৃতি সংঘ: রাজশাহী মহানগরীর হেতেম খাঁ সবজি পাড়া দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া দেলওয়ার হোসেন স্মৃতি সংঘ এর কার্যলয়ে অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়ার অনুষ্ঠানে সভাপতিত করেন দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের সভাপতি মোঃ সারওয়ার হোসেন খোকন। দোয়া পরিচালনা করেন কফিল উদ্দিন জামে মসজিদ এর প্রেস ইমাম হাফেজ মাওলানা আব্দুল আজিজ। ইফতার ও দোয়া তে উপস্তিত ছিলেন দেলওয়ার হোসেন স্মৃতি সংঘের সিনিয়র সহ-সভাপতি মোঃ গুলজার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন ডিকেন, মোঃ হাসিবুল হক, মোঃ মুরসালিন হোসেন মুক্তি, মোঃ তুষার, মোঃ সম্রাট, মোঃ সুমন, মোঃ কালাম মোঃ লাল বাবু, মোঃ রবি, মোঃ লাল্টু, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নূরুল, মোঃ স্বপন, মোঃ সাখাওয়াত হোসেন রুমেল,মো: শামীম মোঃ লিংকন, মোঃ তাহমিদ, মোঃ সানোয়ার, মোঃ স্মৃতি, মে: কৌমিক, রাহাত, আলভি, তৌকির, ফাহিম সহ প্রমুখ।
ভবানীগঞ্জ সার ব্যবসায়ী: ভবানীগঞ্জ বাজারের সার ব্যবসায়ী বিএনপি নেতা ও প্রয়াত বিএনপির সংসদ সদস্য আবু হেনার ভাতিজা ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজে সেবক আকতার হোসেনের উদ্যোগে শুক্রবার বিকেলে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন আকতার টাওয়ারে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ। এছাড়া বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, সাধারণ ও সার ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক সহ এলাকার সুশীল সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মান্দা জামায়াত: নওগাঁর মান্দায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ। শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে মতবিনিময় শেষে সাংবাদিকদের সৌজন্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা জামায়াতের আমীর ডা. আমিনুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুর রাকিব। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রশিদ, জেলা মাজলিসুল মুফাসসিরিন সভাপতি মাও. মোস্তফা আল আমিন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন, সহসেক্রেটারি রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর খুরশেদুল আলম, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আব্দুর রাকিব, কর্মপরিষদ সদস্য আব্দুল মালেক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, যুববিভাগের সভাপতি আব্দুল মালেক, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলম, সাংবাদিক নজরুল ইসলাম, বুলবুল হোসেন, রেজাউল ইসলাম, রায়হান আলী।
ঈশ্বরদী জামায়াত নেতা: ঈশ্বরদীর বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ভেলু পাড়াস্থ আবু তালেব মন্ডলের নিজস্ব বাসভবন চত্বরে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পাবনা জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডলের সভাপতিত্বে ইফতার মাহ্ফিলে অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. ইকবাল হোসেন, মাও. জুহুরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ ও পাবনা প্রেসক্লাবের সভাপতি আক্তারুজ্জামান আক্তার, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমীর ডক্টর নুরুজ্জামান প্রামানিক, সাবেক সভাপতি মাও. গোলাম রব্বানী খাঁন জুবায়ের, সেক্রেটারী সাইদুল ইসলাম। ইফতার মাহ্ফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, শিক্ষক, আইনজীবি, সাংবাদিক, সুশীল সমাজ, জুলাই আন্দোলনের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মান্দা যুবদল: নওগাঁর মান্দায় জাতীয়তাবাদী যুবদল মান্দা উপজেলা শাখার উদ্যোগে কয়াপাড়া কামারকুরি উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে মান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে ও যুবদলের যুগ্ম-আহবায়ক আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন, উপজেলা বিএনপির আহবায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক ডি এম আব্দুল মালেক, যুগ্ম-আহ্বায়ক সিদ্দিক হোসেন, যুগ্ম-আহবায়ক সাদেকুল ইসলাম, যুগ্ম-আহবায়ক ওবায়দুল হক, যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, আব্দুর রাজ্জাক, শাহীন, মাসুদ রানা। মান্দা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জয়পুরহাট বিএনপি: জয়পুরহাটে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে জয়পুরহাট শহর বিএনপির উদ্যোগে ও ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে নতুনহাট এলাকায় এ ইফতার অনুষ্ঠিত হয়। এতে শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুল রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বক্তব্য রাখেন।
রাণীনগর থানা পুলিশ: নওগাঁর রাণীনগর থানা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার থানা প্রাঙ্গনে এ ইফতার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম। বিশেষ অতিথি ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ রায়হান, তদন্ত মোসলেম উদ্দিন বসুনিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রফি ফয়সাল তালুকদার।
বাঘা বিএনপি: রাজশাহীর চারঘাট-বাঘা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বল বলেছেন, ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেলেও এখনো গণতন্ত্রের দিশা খুঁজে পাচ্ছি না। দেশ এখন কঠিন সময় অতিক্রম করছে। বাংলার শান্তি প্রিয় মানুষের এখন একটিই চাওয়া, সুষ্টু নির্বাচন। শুক্রবার বাঘা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের শুরুতে দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানান আনোয়ার হোসেন উজ্জ্বল। তিনি জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্খা, গণতান্ত্রিক বাংলাদেশের সেখানে পৌঁছাতে দৃঢ় ঐক্য প্রয়োজন উল্লেখ করে বলেন, সংস্কার কমিশন কাজ করছে, দেশের মানুষ যা চায় সেটি লক্ষ্য রেখেই সামনে এগুতে হবে। শহীদ জিয়াউর রহমান এদেশের মাটি ও মানুষের হৃদয়ের স্পন্দন। ইচ্ছা করলেই তাঁর নাম মুছে ফেলা যাবে না। তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় বিএনপি আগের চেয়ে এখন অনেক শক্তিশালী। বাঘা উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশষ অতিথি ছিলেন আড়ানী পৌর সভার সাবেক মেয়র নজরুল ইসলাম, বাঘা উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল্লা আল মামুন, চারঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ পাশা, বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম, বাঘা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আশরাফুদ্দৌলা, চারঘাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক, আড়ানী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাসির উদ্দিন, মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক ও বাউসা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি আনোয়ার হোসেন পলাশ।
দুর্গাপুর জামায়াত: রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া- দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, আল্লাহর বিধান প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে অংশগ্রহণ করতে হবে। দুনিয়ার সকল অশান্তি ও হানাহানির মূল কারণ আল্লাহর বিধানকে অমান্য করা। রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের লোকদের অধিকার সুরক্ষিত হবে। সমাজে ন্যায়বিচার ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হলে সন্ত্রাস ও দুর্নীতি কমে যাবে। সুতরাং রাষ্ট্রে আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। শুক্রবার বিকালে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ৬নং মাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে পালি বাজারে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন নুরুজ্জামান লিটন। মাড়িয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি সোহরাব আলী মহুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আব্দুস সালামের সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন।
বাগমারা ইজি লাইফ: রাজশাহীর বাগমারা উপজেলার মাদারীগঞ্জ বাজারের সইপাড়া রোডে ‘ইজি লাইফ’ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শুক্রবার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের আয়োজনে ২০ রমজান সংগঠনের প্রধান কার্যলয়ে ইফতার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্খী ও উপদেষ্টা পরিষদের অংশগ্রহণে এ মাহফিল এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী পরিচালক রজব আলী খন্দকার শিমুল। উপদেষ্টা পরিষদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক কাজেম উদ্দিন। এসময় হাসনীপুর নূরানী এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসার ছাত্ররা কুরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত করেন। দোয়া পরিচালনা করেন হাফেজ মাহাবুর আলম। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইজি লাইফ ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাদশা, উপপরিচালক কামরুজ্জামান সোহাগ ও শাখা ব্যবস্থাপক এনামুল হক। এসময় উপস্থিত ছিলেন সাফিক্স কিন্টার গার্ডেন এর প্রধান শিক্ষক জাকিরুল ইসলাম বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, আমজাদ হোসেন, সাইফুল ইসলাম, মাসুম আলী, রফিকুল ইসলাম।
আত্রাই বিএনপি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে শুক্রবার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৪টায় শুরু হওয়া এ অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল জলিল চকলেটের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক,আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম। অনুষ্ঠানে ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান সাগর ও আবু বক্কর সিদ্দিক,সদস্য আনোয়ার হোসেন তরফদার,উপজেলা যুব দলের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, রানণীনগর উপজেলা বিএনপির সভাপতি এচাহাক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন,৮ টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক।
নিয়ামতপুর বিএনপি: নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পাড়ইল ইউনিয়নের বীরজোয়ান উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাড়ইল ইউনিয়ন শাখার উদ্যোগে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয় পাড়ইল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ -১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জি এম কাউসার রতনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শফিউল্লাহ সোনার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু, রসুলপুর বিএনপির সাবেক চেয়ারম্যান সাজ্জাদ আলী টিটু, নিয়ামতপুর উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক আব্দুল মতিন সোনার, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক কাউসার ইসলাম রতন, পাড়ইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান জামাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম মোর্শেদ, পাড়ইল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আরিফ কাউসার, সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।


প্রকাশিত: মার্চ ২২, ২০২৫ | সময়: ৩:০৩ পূর্বাহ্ণ | সুমন শেখ