বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
জয়পুরহাট প্রতিনিধি: সম্মানজনক ভাতা সহ ৭ দফা দাবিতে জয়পুরহাটে অনির্দিষ্টকালের কর্ম বিরতির সাথে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন কেন্দ্রের এ আই টেকনিশিয়ানরা। রোববার দুপুরে ‘বাংলাদেশ প্রাণি সম্পদ এআই টেকনিশিয়ান সমিতি’র ব্যানারে শহরের জিরো পয়েন্ট সংলগ্ন প্রধান সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সংগঠনের জেলা শাখার সহ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া ও সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম সহ অন্যরা বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে তাদের দেয়া ৭ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় কঠোর ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।