বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে সিংসারা বাজারে উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে শুক্রবার বৈকালে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী খবিরুল ইসলামের উদ্যোগে পবিত্র কোরআন বিতরণ করা হয়েছে। তিনি নওগাঁ-০৬ আত্রাই- রাণীনগর আসন থেকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই আয়োজন করেন।
খবিরুল ইসলাম নওগাঁ জেলা শাখার জামায়াতে ইসলামীর অন্যতম কর্ম পরিষদ সদস্য এবং ৪ নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি বলেন, ‘পবিত্র কোরআন মানবজাতির জন্য আলোর দিশারী। এর শিক্ষা সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন। কোরআন বিতরণের মাধ্যমে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, খবিরুল ইসলাম নওগাঁ-৬ আসনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং তার কর্মপরিষদ ও সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রস্তুতি অব্যাহত রেখেছেন।