, , ।
স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে চলাচলকারী লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিকশা বন্ধে অভিযান পরিচালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে নগরভবন গ্রিন প্লাজা সংলগ্ন মোড়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ২০টি লাইসেন্স নবায়ন বিহীন অটোরিকশা ও চার্জার রিকশা আটক করা হয়। নবায়ন সম্পন্ন করে আটককৃত রিকশা ও অটোরিকশাসমূহ ছেড়ে দেয়া হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের এ অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা জানান, রাজশাহী মহানগরীতে চলাচলকারী অটো/চার্জার রিকশার মালিক ও চালকগণকে ২০২৪-২০২৫ ইং অর্থ বছরের অটোরিকশা ও চার্জার রিক্সা লাইসেন্স নবায়ন করতে হবে।
এছাড়া যানচলাচল নির্বিঘ্নে রাখতে অবৈধ (লাইসেন্স বিহীন) অটোরিকশা ও চার্জার রিকশাসমূহ চলাচল করতে পারবে না। অবৈধ লাইসেন্স বিহীন অটো/চার্জার রিকশা এই নগরীতে চলাচল করলে সে সকল গাড়ি আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। চলমান এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে রাসিকের উপযানবাহন শাখার সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।