ভোলাহাটে আগুনে ভুষ্মীভূত বাড়ি, ৯টি গবাদিপশুর মৃত্যু

ভোলাহাট প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় আগুন লেগে পুড়ে ভুষ্মীভূত হয়ে গেছে বাড়ি। এতে ১১টি গবাদিপশু দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯টি মারা গেছে। শনিবার রাত পোণে ৯টার দিকে সদর ইউনিয়নের চামুসা গ্রামের মৃত জামালের ছেলে কাওসারের বাড়িতে আগুন লাগে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয়রা বলেন, আগুন লাগার সময় বাড়িতে কোনো মানুষ ছিল না। প্রতিবেশীরা হঠাৎ আগুন দেখতে পেলে আগুন আগুন বলে চিৎকার করলে এলাকাবাসী ছুটে আসেন আগুন নিভানোর জন্য। বাড়ির মালিক কাউসারের বলেন, ১১টি গরু মধ্যে ৭ টি গরু, ২ টি ছাগল, হাঁস মুরগি, নগদ টাকা, স্বর্ণালংকার, ৫০ মণ ধান এবং বাড়ির প্রয়োজনীয় সকল আসবাবপত্র পুড়ে গেছে।
ভোলাহাট ফায়ার সার্ভিসের স্টেশন (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তফা আলী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রন করা হয়। আগুনে ৯টি গবাদি পশু পুড়ে মারা গেছে, ২টি গরু উদ্ধার করা হয়েছে।


প্রকাশিত: মার্চ ১০, ২০২৫ | সময়: ২:৫৫ পূর্বাহ্ণ | সুমন শেখ