সর্বশেষ সংবাদ :

পুঠিয়ায় আন্তর্জাতিক নারী দিবস-২০২৫  পালিত

ইমাম হোসেন, ডিজিটাল:

অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন”প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হলো, (৮ মার্চ ২০২৫) আন্তর্জাতিক নারী দিবস, শনিবার সকাল ১১ টায় পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এ,কে,এম,নূর হোসেন নির্ঝর উপজেলা নির্বাহী অফিসার পুঠিয়া, রাজশাহী। আরো উপস্থিত ছিলেন, দেবাশীষ বসাক সহকারী কমিশনার (ভূমি) পুঠিয়া, রাজশাহী। মোছাঃ শাহিনুর খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পুঠিয়া, রাজশাহী। উপজেলা সিনিয়র মৎস অফিসার মোহাম্মদ তানজিমুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা ব্যবস্থাপক মোসাঃ তানজিলা আক্তার, পল্লী উন্নয়ন অফিসার, আঞ্জুমান আরা খাতুন।

র‍্যালিতে অংশগ্রহণ করেন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সদস্য ও কিশোর-কিশোরী সদস্যরা, দিবসটি আয়োজন করেন, পুঠিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, পুঠিয়া, রাজশাহী।


প্রকাশিত: March 8, 2025 | সময়: 4:48 pm | Daily Sunshine