সর্বশেষ সংবাদ :

মোহনপুরে আইনশৃঙ্খলা কমিটির আলোচনা সভা

মোহনপুর সংবাদদাতা: বুধবার মোহনপুরে আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমপ্লেক্সের মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আয়শা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জুবাইদা সুলতানা, মহিলা অধিদপ্তরের কর্মকর্তা বন্দনা সাহা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, আইনশৃঙ্খলা কমিটির পর্যবেক্ষক এমাজ উদ্দিন মোল্লা, মোহনপুর ডিগ্রী কলেজের শিক্ষক অধ্যাপক শওকত আলি, তামিরুল মিল্লাত মাদ্রাসার অধ্যক্ষ শরিফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা রাজিব, মোহনপুর মডেল প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম সোহেল সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সড়কের যানজট মাদক সহ বিভিন্ন বিষয়ে আলোচনা স্থানপায়।


প্রকাশিত: October 31, 2024 | সময়: 5:49 am | সুমন শেখ