সর্বশেষ সংবাদ :

জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রির্পোটার: সরকার নিবন্ধিত সাংবাদিকদের অধিকার আদায়ের পথচলার ৪৪ বছর পূর্তি উপলক্ষে ‘জাতীয় সাংবাদিক সংস্থা’র রাজশাহী বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের ৮ জেলা, উপজেলা ও মহানগরের নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে সমাবেশটি সাংবাদিকদের ঐক্য, মর্যাদা এবং পেশাগত দক্ষতা আরও সুদৃঢ় করার লক্ষ্যকে সামনে রেখে আয়োজিত হয়। শনিবার সকালে রাজশাহী মহানগরীর একটি রেস্তোরাঁয় সমাবেশটি শুরু হয়।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব আলমগীর গনি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নীতি নির্ধারক পরিষদের সদস্য মুহাম্মদ মনজুর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি আবুল বাশার মজুমদার। রাজশাহী বিভাগের সভাপতি নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামনুর রশিদ মামুন, রাজশাহী প্রেস ক্লাবের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু। সমাবেশে পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের মধ্যে ঐক্যের বন্ধন জোরদার করা এবং গণমাধ্যমের মর্যাদা রক্ষায় সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানানো হয়।


প্রকাশিত: November 16, 2025 | সময়: 7:02 am | সুমন শেখ