জয়পুরহাটে শুদ্ধ উচ্চারণে আযান বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার, জয়পুরহাট: জয়পুরহাটর ক্ষেতলাল উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে শুদ্ধ উচ্চারণে আযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় শুদ্ধ উচ্চারণে আযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক আসিফ আল জিনাত।
উপজেলা মডেল মসজিদের খতিব মাওলানা সারোয়ার হোসেনের সভাপতিত্বে বিশেষ আতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খালেদুল মাসুদ আঞ্জুমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক এসএম শামীম হোসেন মন্ডল, পৌর জামায়াতের রাজনৈতিক সচিব এহতেসানুল হক স্বয়ন, ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার গোলাম রব্বানী, সাইদুর রহমান।
শুদ্ধ উচ্চারণ ও শ্রুতিমধুর আযান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, মাষ্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন জয়পুরহাট আবুল ফাতাহ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন মসজিদের প্রায় শতাধিক মোয়াজ্জেম অংশ নেয়।


প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৫ | সময়: ৭:৩১ পূর্বাহ্ণ | সুমন শেখ