বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
গোমস্তাপুর প্রতিনিধি: নওগাঁ মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের লক্ষীপুর গ্রামের দরিদ্র কৃষকের মেয়ে সুমাইয়ার পাশে দাঁড়িয়েছে দুটি প্রতিষ্ঠান। রহনপুর মেডিকেল মোড়ে অবস্থিত দিগন্ত হসপিটাল এন্ড ডায়গনাষ্টিক সেন্টার ও দুআন স্টুডেন্টস স্কলারশিপ।
বুধবার বিকেলে রহনপুর দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিগন্ত হসপিটালের প্রধান উপদেষ্টা ড. মিজানুর রহমান, চেয়ারম্যান খাদেমুল ইসলাম, নির্বাহী পরিচালক ইমামুল হুদা, ম্যানেজার আব্দুর রাকিব, রহনপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মনিরুল ইসলাম মুকুল, দুআন স্টুডেন্টস স্কলারশিপের সভাপতি সুরাইয়া নাহার, সাধারণ সম্পাদক ড. আতিক মুজাহিদ, প্রধান সমন্বয়ক আব্দুল বশিরসহঅন্যরা।
পরে তারা সুমাইয়া ও তার পরিবারকে কিছু নগদ অর্থ প্রদান করেন এবং ডাক্তার না হওয়া পর্যন্ত তার পাশে থাকার আশ্বাস দেন।