, , ।
স্টাফ রিপোর্টার :
২১শে ফেব্রুয়ারি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে আই ফার্মার রাজশাহী রিজিওন। সকালে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন আই ফার্মার রাজশাহী রিজিওনের কোর্ডিনেটর মোঃ সুমন সরকার, রেজাউল করিম, বিপ্লব আলী ও অন্যন্যা কর্মকর্তা, কর্মচারী বৃন্দ। এ সময় যাঁরা বাংলা ভাষার মর্যাদা ও ঐতিহ্য রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, একুশের চেতনা শুধু ভাষার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি আমাদের জাতীয় গৌরব ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
উল্লেখ্য আই ফার্মার বাংলাদেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠানটি কৃষকদের জন্য সহজলভ্য কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক), আর্থিক সহায়তা, বাজার সংযোগ ও প্রযুক্তিভিত্তিক পরামর্শ প্রদান করে। এছাড়া, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কৃষকদের প্রয়োজনীয় তথ্য ও সেবা নিশ্চিত করছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধি ও টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করছে।
সানশাইন/শামি