, , ।
মহাদেবপুর প্রতিনিধি: মহাদেবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টার সময় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা, মহাদেবপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী বাবলু, সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট, চেয়ারম্যান শাসসুল আলম বাচ্চু, চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার ইব্রাহিম খান, একাডেমিক সুপারভাইজার (মাধ্যমিক শিক্ষা) ফরিদুল ইসলাম, বরুণ মজুমদার, কাজী শামসুজ্জোহা মিলন, মাহবুব আলম প্রমুখ।
সভায় ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, বিকেলে আলোচনা সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।