বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১১ টা উপজেলা পরিষদ সভা কক্ষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক, উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও সন্ত্রাস-নাশকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে সভায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা, আইনশৃঙ্খলা, নাশকতা নিরাপত্তা ব্যবস্থা, সামাজিক অপরাধ প্রতিরোধ ও বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম, গরু চুরির বিষয় নিয়ে আলোচনা এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
এসময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, আত্রাই থানার (ওসি) শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন, ছাত্র সমন্বয়ক তারেক সম্রাট, সাবেক-আহবায়ক আব্দুল জলিল চকলেট, ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম, নাজিমুদ্দিন, আফজাল হোসেন, তোফাজ্জল হোসেন খান তোফা, মঞ্জরুল ইসলাম, মামনুর রশিদ, সম্রাট হোসেন, ডা. রোকসানা হ্যাপী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, আত্রাই থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মুজাহিদ খাঁন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সরদার উত্তাল মাহমুদ প্রমুখ।