, , ।
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারা উপজেলার ২নং নরদাশ ইউনিয়নের সুজনপালশা গ্রাম থেকে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটক কৃত মাদক ব্যবসায়ী হলেন উপজেলার সুজনপালশা গ্রামের সোলাইমানের ছেলে আমিনুল ইসলাম (২৮)।
স্থানীয় সুত্রে জানা যায় আমিনুল ইসলাম এলাকার চিহ্নত কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের আইসি আকরাম আলীর নেতৃত্বে এসআই উৎপল কুমার সরকার, এএসআই রতন কুমার বর্মন, এএসআই মোমিনুর রহমান সহ সঙ্গীয় ফোর্স তাকে ২৫৫ পিচ ইয়াবা ও ২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করেন এবাং মাদক বিক্রয়ের ১ লাখ ২ হাজার ১৪০টাকা উদ্ধার করে পুলিশ।
এবিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আকরাম আলী জানান, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বাগমারা থানায় মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছেন।