স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিএমডিএ’র চেয়ারম্যান ড.এম.আসাদুজ্জামান

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড.এম.আসাদুজ্জামান ।
আজ (১০ফেব্রুয়ারি) সোমবার সকালে রাজশাহী হযরত শাহ মখদুম (রহ:) বিমানবন্দরে পৌছান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ (অতিরিক্ত সচিব), বিএমডিএ’র অতি: প্রধান প্রকৌশলী শামসুল হোদা, নির্বাহী প্রকৌশলী তরিকুল ইসলাম।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সফর সূচী অনুযায়ী জানা গেছে, রাজশাহী স্যাটেলাইট স্কুল মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত তারুণ্যের মেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরী (অব:)।


প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৫ | সময়: ৭:২৭ পূর্বাহ্ণ | সুমন শেখ