সর্বশেষ সংবাদ :

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির আহবায়ক কমিটি গঠন

ইবি প্রতিনিধিঃ

আগামী ৯০ কার্যদিবসের জন্য ইসলামি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহবায়ক হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ফাতিমাতুজ-জোহরা ইরানী এবং সদস্য সচিব হিসেবে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দিদারুল ইসলাম রাসেল মনোনীত হয়েছেন। বুধবার (২৯ জানুয়ারী) দুপুরে বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর প্রফেসর ড. মুহা কামরুজ্জামানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।

 

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ইয়ামান মোস্তাহসিন, রায়হান বিশ্বাস, অনিন্দ সাহা, ফুয়াদ হাসান, আরোশী আখি, আশা মনি, জান্নাতুল ইসবা বিথী, আরিফা ইসলাম, সিফাত জাহান আইভি, তারেকুল ইসলাম তারেক, নাহিদুর রহমান, সোলাইমান তালুকদার, সায়েম আহমেদ ও ইয়াছিন আলী।

 

নবনিযুক্ত সদস্য সচিব দিদারুল ইসলাম রাসেল বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটিকে সংস্কারের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে চাই।আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা যেন যথাযথ পালন পারি সে জন্য সবার সহযোগিতা কামনা করছি।

 

নবনিযুক্ত আহবায়ক ফাতিমাতুজ-জোহরা ইরানী বলেন, আমরা সকলেই মোটামুটি জানি ইবি ডিবেটিং সোসাইটি দীর্ঘ সময় যাবৎ অচল অবস্থায় ছিলো। এমতাবস্থায় আমার পাওয়া দায়িত্বটি খুবই গুরুত্বপূর্ণ। সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে ডিবেটিং সোসাইটি কে পুনরায় সচল, অনুকরনীয় এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টির লক্ষ্যে আমার সর্বোত্তম চেষ্টা করবো। হল ডিবেটিং সোসাইটি ও মাঠ পর্যায়ের বিতার্কিকদের অবদান ব্যতীত এই কমিটির সফলতা আসবে না বলে আমি মনে করি। তাই ইবি ডিবেটিং সোসাইটিকে ঈর্ষনীয় স্থানে নিয়ে যেতে সকলের সার্বিক সহযোগীতা প্রত্যাশা করি।

সানশাইন/ওয়াসিফ/শামি


প্রকাশিত: January 29, 2025 | সময়: 8:56 pm | Daily Sunshine