বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ।
আত্রাই প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে এক রাতে কৃষকের গোয়ালঘর থেকে ৫ টি গরু চুরি হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বাঁকা গ্রামে।
জানা যায়, ওই গ্রামের কৃষক মিঠু প্রতি দিনের ন্যায় গত মঙ্গলবার রাতে কার পাঁচটি গরু গোলায়ঘরে রেখে তারা ঘুমিয়ে যান। গভীর রাতে চোরেরা গোয়ালঘরের দরজা ভেঙে ৫ টি গরু চুরি করে নিয়ে যায়।
যার মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে জানা যায়। গরুর মালিক মিঠু মঙ্গলবার সারা দিন খোঁজাখুজি করেও গরুর কোন সন্ধান করতে পারেননি। এদিকে সাম্প্রতিক সময়ে আত্রাইয়ে আশঙ্কাজনক হারে গরু চুরি বৃদ্ধি পাওয়ায় কৃষকরা আতঙ্কে রাত কাটাচ্ছেন।