রাজশাহীতে যথাযোগ্যা মর্যাদায় ভিডিপি দিবস পালিত

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় রাজশাহীতে যথাযোগ্যা মর্যাদায় ভিডিপি দিবস ২০২৫ পালিত হয়েছে। রাজশাহী জেলা কমান্ডার আরিফ বিন জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী নওহাটা ১৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল মজিদ, রাজশাহী জেলার সার্কেল এডজুটেন্ট আশরাফুন্নেসা খাতুন, বোয়ালিয়া থানার আনসার ও ভিডিপি কর্মকর্তা সুজন রানা। এসময় বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন শেষে বণার্ঢ্য র‌্যালি বের করেন।এসময় বিভিন্ন ওয়ার্ডের আনসার দলনেতা, দলনেত্রী সহ রাজশাহী জেলার আনসার ও ভিডিপির সকল কর্মকর্তা কর্মচারী, ও ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।


প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৫ | সময়: ৬:১১ পূর্বাহ্ণ | সুমন শেখ