রাবির ভর্তিতে পুত্র- কন্যা কোটা পুনঃনির্ধারণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পুত্র-কন্যা কোটার হার পুনঃনির্ধারণ করা হয়েছে। এখন কেবল সহায়ক ও সাধারণ কর্মচারীদের পুত্র-কন্যাদের জন্য এক ভাগ কোটা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত ভর্তি কমিটির জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কমিটির সভাপতি উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব সভায় সভাপতিত্ব করেন।


প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৫ | সময়: ৭:৩৭ পূর্বাহ্ণ | সুমন শেখ